মালদা

ফের পণের টাকার বলি হল এক গৃহবধূ

ফের পণের টাকার জন্য বলি হল এক গৃহবধূ। পাঁচ মাস আগে বিয়ে হওয়া গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শশুড়বাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা থানার বাশহাটি গ্রামে। ঘটনার পর অভিযুক্ত স্বামী ও শ্বশুড়বাড়ির সদস্যরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। 


         জানা যায়, মালদা থানার রসিলাদহের বাসিন্দা স্বপন  সাহার মেয়ে বৃষ্টির সাথে বিয়ে হয় বাশহাটি গ্রামের বাসিন্দা সমর হালদারের। বিয়ের সময় যৌতুক হিসাবে সমরের পরিবারে দাবী মত সবই দেওয়া হয়। কিন্তু বিয়ের এক মাস পর সংসারে শুরু হয় অশান্তি। বৃষ্টিকে আরো টাকার জন্য চাপ দিতে থাকে তার স্বামী স্ম্র হালদার বলে অভিযোগ। বেশ কয়েকবার বাপের বাড়ি থেকে টাকাও আনে বৃষ্টি। কিন্তু গত বুধবার টাকা আনতে যায় বৃষ্টি। কিন্তু বাপের বাড়ি থেকে টাকা পায় নি। ফলে খালি হাতেই শশুড়বাড়ি ফিরে আসে সে। এরপর সেই রাতেই স্বামীর সাথে বচসা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার ভোরে সমর বৃষ্টির বাপের বাড়িতে ফোন করে মেয়ের মৃত্যুর খবর দেয় বলে জানা যায়। আশঙ্কা জনক অবস্থায় বৃষ্টিকে উদ্ধার করে পরিবারের লোকজন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সাত দিন টানা জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে পরাজয় স্বীকার করল বৃষ্টি। এদিন তার মৃত্যু হয়। এরপরই বৃষ্টির পরিবার মালদা থানায় অভিযোগ দায়ের করে স্বামী সহ তার পরিবারের বিরুদ্ধে। যদিও ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক বলে খবর।